কচুয়া প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

কচুয়া ব্যুরো
কচুয়া প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, প্রতিষ্ঠাকালীন সদস্য মো. সফিকুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাবেক সাধারণ সম্পাদক মানিক ভৌমিক, সিনিয়র সদস্য সন্তোষ চন্দ্র সেন, কাউছার আহমেদ, সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও মো. আমির হোসেন, মো. ইউনুছ, দপ্তর সম্পাদক আবু সাঈদ, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মো. মহসিন হোসাইন, সদস্য ইসমাইল হোসেন বিপ্লব প্রমুখ।
সভায় কচুয়ায় কর্মরত মূলধারার সাংবাদিকদের নিয়ে গঠিত কচুয়া প্রেসক্লাবের নির্মাণাধীন নতুন ভবনের কার্যক্রম ঐক্যবদ্ধ থেকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ব্যাপক আলাপ আলোচনা করা হয়।