এম সাইফুল মিজান :
কচুয়া কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহযোগী অধ্যাপক মো. শাহদাত হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. সোলাইমান মিয়া, সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, মোস্তফা জামাল, সহকারী অধ্যাপক আফরোজুননাহার, শেখ কামরুল হাসান আল মাহমুদ, শাহ মো. জাকির উল্লাহ শাজুলী, দীপক নারায়ন মন্ডল, রুহুল আমিন মজুমদার, মোস্তফা জামাল, শিক্ষার্থী মো. আমজাদ হোসেন, আয়েশা আক্তার প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন প্রথম বর্ষের ছাত্রী আয়েশা আক্তার ও গীতা পাঠ করেন উত্তম চন্দ্র সরকার।
