হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ। অনুষ্ঠানের আহবায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নাজমা আক্তারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য সালাউদ্দিন ফারুক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি অধ্যাপক স্বপন কুমার পাল, অধ্যাপক মো. সেলিম, অভিভাবক প্রতিনিধি আবু তালেব, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মাকছুদুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মো. আরিফ হোসেন ও ফারহানা নাজনীন। বক্তব্যের শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বক্তব্য শেষে শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়।
এ সময় কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহজামাল, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিতা পালসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।