কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ


কচুয়া ব্যুরো
কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কলেজের মিলনায়তনে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির ২০১৯-২০২০ সালে শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (এইচএসসি) পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবকদের সাথে মতবিনিমিয় করেছেন কলেজের শিক্ষকবৃন্দ।
কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শাহাদাত হোসেনের পরিচালনায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দশনামূলক বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক ডলি চৌধুরাণী, অপর্না রানী দে, কামরুল ইসলাম ভূঁইয়া, জাকির উল্লা সাজুলি, সাংবাদিক আবুল হোসেন প্রমুখ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন তাসলিমা, সজিবদাস, ফেয়ার আহমেদ, মনিরুজ্জামান।
এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে শাখা ছাত্রলীগের সভাপতি মোসলেহ উদ্দিন রিমু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।