কচুয়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

আমির হোসেন :
গতকাল ৬ ডিসেম্বর ছিল হানাদার মুক্ত দিবস। এ দিবসটি পালন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্দাদের আয়োজনে পুরানো কোর্ট বিল্ডিংয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সহকারী কমান্ডার মহসিন পাঠান ও ইয়াকুব আলী মাস্টার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, মুক্তিযোদ্ধা শহিদ দর্জি, আনোয়ার হোসেন সিকদার, ওসমান গনি, আব্দুল বারী প্রমুখ।