
ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা মো. সহিদ উল্যা তপাদার মূলপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি পর-পর ৪বার এ পদে নির্বাচিত হলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার স্মারক নং- কমিটি/২০৯/চাঁদ/৬৫০ তারিখ ৩/১২/২০১৭ অনুযায়ী আগামি দুই বছর সহিদ উল্যা তপাদার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া সহিদ উল্যা তপাদার মাছিমপুর ফাজিল মাদ্রাসার ম্যনেজিং কমিটির সহ-সভাপতি, মূলপাড়া সামছুদ্দিন খান কারিগরি কলেজের ম্যানেজিং কমিটির বিদ্যোসাহী সদস্য, উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্থানীয় বিভিন্ন মসজিদ ও এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জড়িত।
