কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উবি’র শিক্ষার্থীদের মানববন্ধন

কচুয়া ব্যুরো
কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপনের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের মূল গেটে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় ক্লাশ শুরুর আগে ১৫ মিনিটের এ মানববন্ধন কর্মসূচিতে বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ৯ম ও ১০ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল আলম স্বপনে নেতৃত্বে যখন বিদ্যালয়ের সু-শিক্ষা কার্যক্রমে গতি এসেছে ঠিক তখন একটি মহল আমাদের সু- শিক্ষা কার্যক্রম বাঁধাগ্রস্ত করতে তার নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। যাহা আমরা সচেতন শিক্ষার্থীরা সহজে মেনে নিতে পারছি না। তাই দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২৪ মার্চ কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে দু’ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম ও শাহাজালাল প্রধান জালালের সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করে।