কাদলা ইউনিয়ন আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রব মুক্তারের দাফন সম্পন্ন

আহসান হাবীব সুমন
কচুয়ার কাদলা ইউনিয়নের দোঘর গ্রামের প্রবীন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা দলিল লেখক আ. রব মুক্তার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)।
মুক্তিযোদ্ধা আ. রব মুক্তার গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, হৃদরোগ, কিডনীজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয় হাসপাতাল ও হৃদরোগ ইন্সটিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর নিজ বাড়িতে ইন্তেকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার সকালে সকাল ৯টায় দোঘর ঈদগাহ মাঠে দোঘর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা হয়। জানাজা শেষে দোঘর ঈদগাহ সামাজিক গোরস্থানে দাফন করা হয়। জানাজার আগে কচুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা। রুহের মাগফেরাত কামনা করে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, মরহুমের বড় ছেলে সাইফুল ইসলাম সোহেল। জানাজায় ইমামতি হাফেজ মো. নাহিদুল ইসলাম।
মুক্তিযোদ্ধা আ. রব মুক্তারের মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়া, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মোহন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।