কৃষ্ণপুরে বৈদ্যুতিক সর্টসার্কিটে অগ্নিকান্ডে ৩টি বসতঘর ভষ্মীভূত

ক্ষয়-ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে ৩টি বসতঘর ভষ্মীভূত হয়েছে। গতকাল বোরবার বেলা ১১টায় এ ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে তাদের ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণলংকার, ফার্নিচারসহ সব আসবাবপত্র পুড়ে ভষ্মীভূত হয়। এতে তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের আলতাব মাওলানার বসতঘর থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের সাথে সাথেই দাউ-দাউ করে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে মালেক তালুকদার ও সোহরাব তালুকদারের ঘরে আগুন লেগে যায়। আগুনের লেলিহান দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু কোন প্রকারে আগুন নিয়ন্ত্রণ না আনতে পেরে স্থানীয়রা তাৎক্ষণিক চাঁদপুর ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততোক্ষণে তাদের ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আলতাব মাওলানার ছেলে মালেক তালুকদার জানান, তাদের বসতঘরে থাকা নগদ ৩ লাখ, সাড়ে ৩ ভরি স্বর্ণ, ফ্রিজ, টিভি, সোফা, খাট, সুকেজ, ফ্যানসহ সব মালামাল আগুন লেগে পুড়ে ছাই হয়। অনাকাক্সিক্ষত বৈদ্যুতিক সর্টসার্কিট তাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আস্তে আস্তে এ সব ফার্নিচার তৈরি করেন। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। এতে সে একেবারেই নিঃস্ব করে দেয়। এ অগ্নিকা-ে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করেছেন।
ক্ষতিগ্রস্ত আলফাজউদ্দিন ও সোহরাব বলেন তার ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ, খাট আলমারিসহ সব মালামাল পুড়ে ছাই হয়।
ঘটনার পরপর শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, মেম্বার নাজির মেম্বার, বিলকিস আক্তার, আশিকাটির প্যানেল চেয়ারম্যান আলমগীর খান, সমাজসেবক আজিজুর রহমান খান ভ্ট্টুুসহ সামাজিক ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।