মতলব দক্ষিণ ব্যুরো
মতলব বাজারস্থ এনএএম টাওয়ার মালিক ডা. মনিরুজ্জামানের ছোট বোন রাশিদা আক্তার (৬২) গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা তার বড় ভাইয়ের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…………রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর মতলব নিউ হোস্টেল মাঠে মরহুমের জানাজা শেষে পৌরসভার লালারহাট তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মতলব পৌর বিনএনপির সভাপতি মো. শোয়েব আহম্মেদ সরকারের পরিচালনায় নামাজের জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমার বড় ভাই ডা. মনিরুজ্জামান, বড় ছেলে মোজাহিদুল ইসলাম কিরন। জানাজায় সামাজিক রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এদিকে ডা. মনিরুজ্জামানের ছোট বোনের মৃত্যুতে এনএএম টাওয়ার ও শহীদ জহির প্লাজার সব ব্যবসায়ীবৃন্দ সকাল থেকে ৫টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে শোক জানান।
