মোহাম্মদ হাবীব উল্যাহ্
গুরুতর অসুস্থ হয়ে শয্যাসায়ী হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে আক্রান্ত হয়ে ডায়ালাইসিস করাচ্ছেন। সম্প্রতি তাঁর শ^াসকষ্ট দেখা দিয়েছে। বর্তমানে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে নিজ বাসায় চিকিৎসাধীন।
এর পাশাপাশি অধ্যাপক আবদুর রশিদ মজুমদার কুমিল্লা মুন হাসপাতালে নিয়মিত কিডনী ডায়ালাইসিস করাচ্ছেন। এর আগে তিনি জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি প্রতিষ্ঠান (ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি) ও রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অধ্যাপক আবদুর রশিদ মজুমদার নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মজুমদার বাড়িতেই গুরুতর অসুস্থাবস্থায় আছেন। সম্প্রতি তাঁর শ^াসকষ্ট দেখা দিয়েছে এবং শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন বড় ছেলে অপু।
উল্লেখ্য, অধ্যাপক আবদুর রশিদ মজুমদার হাজীগঞ্জ উপজেলা পরিষদের দুইবার এবং হাজীগঞ্জ পৌরসভায় দুইবারের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষকতার পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
০৬ এপ্রিল, ২০২২।
