চট্টগ্রামে রোটারী ফাউন্ডেশন সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
গত শনিবার (১২ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউ হোটেলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ দ্যা রোটারী ফাউন্ডেশন (টিআরএফ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম চেয়ারম্যান রোটা. আজিজুল গণি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত সব পিডিজি ও ডিস্ট্রিক্ট লিডারদের পরিচয় করিয়ে দেন ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল সিপি রোটা. মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন পিডিজি রোটা. আবদুল আহাদ, পিডিজি রোটা. ডা. মঞ্জুরুল হক চৌধুরী (ভার্চুয়ালি), পিডিজি রোটা. প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী, পিডিজি রোটা. প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর, আইপিডিজি রোটা. আবু ফয়েজ খান চৌধুরী, ভাইস-গভর্নর ও ডিস্ট্রিক্ট ট্রেনার পিডিজি রোটা. দিলনাশিঁ মোহসেন, গভর্নর ইলেক্ট রোটা. ইঞ্জিনিয়ার এম. মতিউর রহমান, পিপি রোটা. ডা. মঈনুল ইসলাম মাহমুদ, পিপি রোটা. প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, রোটা. পিপি শামিনা ইসলাম, পিপি রোটা. প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, সদ্যসাবেক ডিস্ট্রিক সেক্রেটারী রোটা. জালাল উদ্দিন বাবলু।
সেমিনারের শুরুতে সম্প্রতি মৃত্যুবরণ করা আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, রোটারী ক্লাব অব চিটাগাংয়ের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক প্রধান রোটারিয়ান অধ্যাপক ডা. এএসএম ফজলুল করিমের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, আর্থিক অনুদানের মাধ্যমে রোটারী ফাউন্ডেশনের তহবিলকে সমৃদ্ধ করতে হবে। টিআরএফ তহবিল যত বেশি সমৃদ্ধ হবে, রোটারীর চাকা তত বেশি সচল হবে। উপকৃত হবে বিশ্বের সুবিধাবঞ্চিত অসহায় মানুষগুলো। টিআরএফ ফান্ডে শুধু টাকা দেয়া হয়, তা নয়, অভিজ্ঞতা ও কলাকৌশল জানা থাকলে তার চেয়ে বেশি টাকা টিআরএফ ফান্ড থেকে আনাও যায়।
বক্তারা আরও বলেন, রোটারীর পাবলিক ইমেজ ও সেবামূলক কাজের পরিধি বাড়াতে হবে; বাড়াতে হবে সদস্য সংখ্যা। তবে সদস্যদের অবশ্যই চিত্ত ও বিত্তের অধিকারি হতে হবে। বর্তমান রোটারী গভর্নর টিআরএফ ফান্ডে যে টাকা প্রদানের প্রতিশ্রতি দিয়েছেন- তা যাতে পূরণ হয় সেই ব্যাপারে এগিয়ে আসার জন্য রোটারিয়ানদের প্রতি উদাত্ব আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, রোটারী ইন্টারন্যাশনালের অন্যতম প্রধান স্তম্ভ হলো- ‘দ্যা রোটারী ফাউন্ডেশন (টিআরএফ)। এর মাধ্যমে রোটারী সারা বিশ্বে তার দাতব্য কর্মতৎপরতা পরিচালনা করে। বিশ্বের বিভিন্ন দেশে মানবতার কাজে অর্থের ব্যবস্থা করে। তাই, টিআরএফ তহবিলে টাকা দান করা প্রত্যেক রোটারিয়ানের কর্তব্য। রোটারীতে ‘এভরি রোটারিয়ান এভরি ইয়ার’ বলে একটি স্লোগান আছে। প্রত্যেক রোটারিয়ানকে প্রত্যেক বছর টিআরএফ তহবিলে দান করতে উৎসাহ দান করাই এই স্লোগানের মূল লক্ষ্য। টিআরএফ তহবিলে দানের অর্থ হচ্ছে রোটারির আন্তর্জাতিকতার সাথে ক্লাবকে ও নিজেকে সম্পৃক্ত করা। টিআরএফ ফান্ডে দেয়া টাকা অর্ধেক অ্যানুয়েল ফান্ড, বাকি অর্ধেক ডিডিএফ ফান্ডে বরাদ্দ করা হয়। তিনবছর পর ওই ডিডিএফ ফান্ডে টাকা আসবে নিজ ডিস্ট্রিক্টে ব্যয়ের জন্যে, বাকিটা বিশ্বের বিভিন্ন জায়গায় গ্লোবাল গ্রান্ট হিসেবে দেয়া হয়-যাতে বিশ্বের সব ক্লাবই অংশ নিতে পারে। রোটারী ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে, রোটারিয়ানদের মাধ্যমে বিশ্ব সমঝোতা, সহমর্মিতা ও শান্তি স্থাপন করা। এজন্য রোটারী ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যক্রম গ্রহণ করে থাকে। টিআরএফ তহবিলে অনুদান প্রদানে রোটারিয়ানদের উৎসাহ দিতে প্রতিবছর আয়োজন করা হয় টিআরএফ সেমিনার।

১৪ নভেম্বর, ২০২২।