চাঁদপুরস্থ বৃহত্তর মতলববাসীর সাথে মতবিনিময় সভা

 

 

 

নৌকার বিজয় নিশ্চিত করতে সব মতভেদ ভুলে যেতে হবে

………..নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির

চাঁদপুরস্থ বৃহত্তর মতলববাসীর সাথে মতবিনিময় সভা করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. আলহাজ মো. নুরুল আমিন রুহুল। শুক্রবার (২ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা অ্যাড. জসিম উদ্দিন ও অ্যাড. সেলিম মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।

সভায় সংসদ সদস্য আলহাজ অ্যাড. রুহুল আমিন রুহুল বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকার বিকল্প নেই। চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় হলেই চাঁদপুরের উন্নয়ন অব্যাহত থাকবে। যারা স্বাধীনতা বিরোধী জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে, তারা সুবিধাবাদী। তাদের থেকে সতর্ক থাকবেন। দেশ এগিয়ে নিতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা নৌকায় ভোট দিবেন শুধু তাই নয়, আপনাদের আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে রয়েছে তাদের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য বলবেন। আগামি ১০ অক্টোবর নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।

অ্যাড. রুহুল আমিন রুহুল বলেছেন, চ্যালেঞ্জের এ নির্বাচন। এ নির্বাচনে শেখ হাসিনার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তা নাহলে দেশের অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে। চাঁদপুরে নানা ষড়যন্ত্র চলছে। এখন নির্বাচনকে ঘিরে সব ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে। তা নাহলে বিএনপি ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসার সুযোগ নিবে। তখন আমাদের কারোই ক্ষমতা থাকবে না তাদের হাত থেকে রক্ষা পাওয়ার। তাই আসুন নৌকার বিজয়ের পর সবাই মিলে একটা মঞ্চ তৈরি করে নিজেদের রাগ ক্ষোভ সমাধান করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম খান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাড. মনোয়ারুল ইসলাম, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, মধুসূদন কর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ দাশ, অধ্যাপক মাহবুবুর রহমান, আবদুল মালেক মাস্টার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহাম্মদ, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন মুকুল, আওয়ামী লীগ নেতা কাজি মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, রিয়াদুল আলম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা অ্যাড. খালেদ মোশাররফ, নিয়াজ মোর্শেদ ছোটন প্রমুখ।

৪ অক্টোবর, ২০২০।