
স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কৃতী সন্তান, আলোচিত শাহাবুদ্দিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ঢাকা প্যাসিফিক এসেসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাবুদ্দিন অনু এবং ইউনাইটেড কন্টিনেন্টালের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ ইউ. বিপ্লবের মা আনোয়ারা বেগমের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুরে চাঁদপুর ক্লাবে এ চেহলাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মো. শাহবুদ্দিন অনুর মেয়ের শ্বশুর মেজর জেনারেল ফিরোজ হাসান, জামাতা জাওয়াদ হাসান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ডা. এসএম সহিদ উল্লাহ, চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, প্যাসিফিক এসেসিয়েটসের নির্বাহী পরিচালক রুহুল কুদ্দুছ রতন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, ডা. মানিক, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক জিল্লুর রহমান জুয়েল, মো. রফিকুল্লাহ, সাংবাদিক রোকনুজ্জামান রোকন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আনোয়ারা বেগম গত ১৬ জুলাই ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৭ বছর। মরহুমা আনোয়ারা বেগম প্রাক্তন ফুড ইন্সপেক্টর মরহুম আ. রশিদ মিয়ার স্ত্রী।
১৬ সেপ্টেম্বর, ২০১৯।
