চাঁদপুরে সর্ট ফ্লিম ‘প্রান্তিক’ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
নতুনকূড়ি চাঁদপুর ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সর্ট ফ্লিম ‘প্রান্তিক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গত ৩ ডিসেম্বর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী।
নতুনকূঁড়ি চাঁদপুরের সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবরের প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী, জেলা কালচারাল অফিসার আবু সালেহ মুহাম্মদ আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহা, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এমআর ইসলাম বাবু, বর্ণমালা থিয়েটারের সাধারণ সম্পাদক মাহাবুব আলম।