চাঁদপুর ১৪নং ওয়ার্ড আ.লীগের মতবিনিময় সভা

সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান বাস্তবায়নে

এস এম সোহেল :
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ ঘোষ।
ওয়ার্ড আ.লীগের সভাপতি খায়েরুল ইসলাম নয়ন মিজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি হাজি নূরুল ইসলাম নূরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম ও সদস্য সেলিম মিজি।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মাদকসেবক-বিক্রেতা, রাষ্ট্রবিরোধী ও রাজাকারদের কোনভাবে যেন সদস্য হতে না পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। জাতির জনকের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। এই দল ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়।