
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মনোনীত হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সংসদ তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেন।
গতকাল বুধবার কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে আগামি এক বছরের জন্য নিম্নোক্ত কমিটি অনুমোদন দেয়া হলো। যার সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
উল্লেখ্য, জহির উদ্দিন মিজি আগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং চাঁদপুর পৌর ছাত্রলীগের ১২নং ওয়ার্ড কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। অপরদিকে সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
