স্টা

ফ রিপোর্টার :
মুক্তিযুদ্ধের বিজয় মেলার ১৮তম দিনে ৩টি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। গতকাল সোমবার বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় বিকেলে মুক্তির মঞ্চে বিবেকানন্দ যুব সংঘ, স্বপ্নকুড়ি ও সংগীত নিকেতনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
বিকেল সাড়ে ৪টায় বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায় ও সাধারণ সম্পাদক পলাশ মজুমদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং অনিতা নন্দীর সংগীত পরিচালনায় সংগীত ও নৃত্য পরিবেশন করেন- জিয়ান, শাহরী, প্রগতি, ¯েœহা, পুষ্পিতা, অর্নব, মিথিলা, লিমা, অর্পিতা।
সন্ধ্যা সাড়ে ৫টায় স্বপ্নকুড়ি সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা এসএম শাহ আলম রবিন, সভানেত্রী সুলতানা আক্তার সেতু, সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান ভূঁইয়া লিটন ও সহ-সভাপতি সোয়েব মো. কলিমের সার্বিক ব্যবস্থানায় নৃত্য পরিবেশন করেন- তানজিদ, মাইনুল, সাদিয়া, সুজন, লিজা, সবুজ, সোহাগী, মেঘলা, লিমা, মিজান, রাত্রি, হাসিনা, স্মৃতি, মেহেদী, রাহাত, সামিয়া, ইসমাইল, রিতাসহ আরো অনেকে।
সবশেষে সংগীত নিকেতনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সংগঠনের সাধারণ সম্পাদক জীবন কানাই চক্রবর্তী ও অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের সার্বিক ব্যবস্থানায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন- কনিকা মিত্র, সীমন্তি, সত্য চক্রবর্তী, অন্মেষা দে, মোহিনী দাস, তনুশ্রী পাল, রিয়া চক্রবর্তী, আশিক, মুক্তা দাস, দিলিপ দাস প্রমুখ।
