এস এম সোহেল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কারাতে প্রতিযোগিতায় চাঁদপুর সোতোকান কারাতের ৫ জন রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে। গত ২৫ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কারাতে প্রতিযোগিতায় কুমিতে এবং কাতায় চাঁদপুর থেকে ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগীরা হলেন- কুমিতে এবং কাতায় খদিজা, মুন্না, তানজিল, পালাশ ও শাহাদাত। এর মধ্যে খদিজা রৌপ্য পদক এবং বাকি সবাই ব্রোঞ্জ পদক অর্জন করে।
৬৪ জেলার মধ্যে প্রায় ৪০ জেলা প্রতিযোগীদের মধ্যে চাঁদপুর জেলা থেকে চাঁদপুর ক্রীড়া সংস্থার আওতাধীন একমাত্র কারাতে প্রতিষ্ঠান চাঁদপুর সোতোকান কারাতে সেন্টারের ৫ সদস্য অংশগ্রহণ করেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ করাতে ফেডারেশনের অন্যতম সদস্য এবং চাঁদপুর সোতোকান কারাতের কোচ মইনুল হোসাইন।
চাঁদপুর সোতোকান কারাতে সেন্টারের প্রশিক্ষক মো. জসিম গাজী জানান, গত ২৫ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চাঁদপুর সোতোকান কারাতের ৫ জন সদস্য অংশগ্রহণ করে ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এতে আমি প্রশিক্ষক হিসেবে সব প্রতিযোগীদের অভিনন্দন জানাচ্ছি। তার সাথে আগামিতে এর ধারাবাহিকতা থাকবে বলে আশা করছি।
০৩ জানুয়ারি, ২০২২।
