ফরিদগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা

একজন দেশসেরা খেলোয়াড় ওই দেশের দূত হিসেবে সমগ্র পৃথিবীতে পরিচিত……সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার

ফরিদগঞ্জ ব্যুরো
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ঐ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রোববার (২ জানুয়ারি) ফরিদগঞ্জ পৌর এলাকায় শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দু’শতাধিক শিক্ষার্থীরা অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরন্নবী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার তার বক্তব্যে উপস্থিত প্রতিযোগীদের উদ্দেশে বলেন, শিক্ষার পাসাপাশি ক্রীড়াশৈলী মাধ্যমে তোমাদের শারীরিক ও মানসিক শক্তিকে বৃদ্ধি বা সমৃদ্ধি করতে এর কৌশলগুলো জানা থাকা একান্ত প্রয়োজন। তাছাড়া খেলাধুলা তোমাদের মেধা বিকাশ আরো সুদৃঢ় করে তোলে। মনে রাখবে একজন ভালো শিক্ষার্থী মানে একজন ভালো খেলোয়াড়। বিশে^র যত নামিদামি খেলোয়াড় আছে তারা সবার শিক্ষা জীবন খুবই সমৃদ্ধ। একই সাথে মনে রাখতে হবে একজন দেশসেরা খেলোয়াড় মানে হচ্ছে সে ওই দেশের দূত হিসেবে সমগ্র পৃথিবীতে পরিচিত। বর্তমান সরকার শিক্ষার্থীদের মানসিক শক্তিকে আরো গতিশীল করতে খেলাধুলার উপর জোর দিয়েছে। তারই অংশ হচ্ছে আজকের আয়োজন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

০৩ জানুয়ারি, ২০২২।