চান্দ্রায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টা চান্দ্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী।
চান্দ্রা ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আলী আহমম্মেদ পাটওয়ারীর সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পাটওয়ারী ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক আ. হালিম মিয়া, মো. শহিদুল্লাহ গাজী, মাও. নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, মিজানুর রহমানসহ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
খেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ১০৬নং স্যাদুল¬্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েকে ২-০ গোলে পরাজয় করে চান্দ্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন অর্জন করে। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষক মাসুদ রানা।

১ জুলাই, ২০১৯।