
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তারের কার্যকাল দুই বছর পূর্তি উপলক্ষে উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল রোববার ১২টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তার দুই বছরের সাফল্যের কথা তুলে ধরেন।
তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাছাড়া স্থানীয় বাসিন্দা হিসেবে আপনারা জানেন কোথায় কি হয়। সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা উপজেলা নির্বাহী অফিসারের প্রধান দায়িত্ব। সমাজের নানা অনিয়ম ও বিধি বহির্ভূত কর্মকা-সহ আইন-শৃঙ্খলার বিষয়টিও দেখভাল করতে হয়। আমি সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের স্বার্থে আপনাদের প্রশংসনীয় সহযোগিতা পেয়েছি।
তিনি বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। একমাত্র সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষ প্রকৃত ঘটনা জানতে পারে।
তিনি আরো বলেন, মতলব উত্তর উপজেলার উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করেছি এবং যতদিন থাকবো কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সভায় দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ইউএনও শারমিন আক্তার বলেছেন, আমি এই উপজেলায় দুই বছরে- বেড়িবাঁধ ও নদী ভাঙ্গন রক্ষায়, নদীতে মা ইলিশ রক্ষায়, জাটকা রক্ষায় নিজের জীবনের ঝুঁকি রেখে বন্ধ করার চেষ্টা করছি। অনেক বাল্য বিবাহ বন্ধ করেছি, মাদক ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়েছি, শিক্ষার গুণগত মানবৃদ্ধি এবং সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের কথা তুলে ধরেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, রাকিবুল ইসলাম সোহাগ, মনিরুল ইসলাম মনির, জাকির হোসেন বাদশা, মো. দ্বীন ইসলাম, গোলাম নবী খোকন, শহিদুল ইসলাম খোকন, আরাফাত আল-আমিন, আলমাছ মিয়া, শফিকুল ইসলাম রানা, জহিরুল হাসান মিন্টু, বাবুল মুফতি, মমিনুল ইসলাম, আতিকুর রহমান দুলাল, নাঈম মিয়া।
১ জুলাই, ২০১৯।
