মোহনপুরে আ.লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


মতলব উত্তর ব্যুরো
আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় নির্বাহী কমিটির সদস্য একেএম রিয়াজ উদ্দিন মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, ঐকবদ্ধ হয়ে দলকে সু-সংগঠিত রাখতে হবে। দেশ ও জাতি উন্নয়নে সু-সংগঠিত দলের বিকল্প নেই। সেক্ষেত্রে আওয়ামী লীগ একধাপ এগিয়ে। আমি মনে করি আওয়ামী লীগ জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটি ধাপে আওয়ামী লীগ শক্তিশালী ও সু-সংগঠিত। এই ধারা অব্যাহত রাখতে হলে সবাই মিলে-মিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃৃত্বে বিশে^র সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সম্পাদক আইয়ুুব আলী গাজী ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধা শ্যাম সাহা চান্দু, আওয়ামী লীগ নেতা শিল্পপতি কাজী মিজানুুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুুল ইসলাম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শাহজালাল মাস্টার, উপজেলা যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, যুবলীগ নেতা মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।

১ জুলাই, ২০১৯।