ন্যায্যমূল্যে পর্যাপ্ত নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার
……….পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪৫০ ঘনমিটার ক্ষমতা সম্পন্ন ভূগর্ভস্থ পানি শোধনাগার, উচ্চ জলাধার ও পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে পৌরসভার জজনগর এলাকায় নির্মিত এই প্রকল্পের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।
তিনি বলেন, ছেংগারচর পৌরসভার সকল নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশন তা বাস্তবায়নে নাগরিকদের ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে। আজ যে পানি শোধনাগারটি উদ্বোধন করা হল, তা পৌরবাসীর জন্য একটি বড় পাওয়া। আমি পৌরসভার সংশ্লিষ্ট সবাইকে এই প্রকল্পটির সঠিক ব্যবহার ও তদারকি আশা করবো। সেই সাথে ঘরে ঘরে যাতে পানির লাইন যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন তিনি। ন্যায্যমূল্যে পর্যাপ্ত নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার।
প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আরো বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনের আগেই মতলব উত্তরের মডেল মসজিদের কাজ শেষ করতে হবে। কারণ এটা সরকারের ভাবমূর্তি বাড়িয়ে দিবে। এই প্রকল্পের কাজটি আরো অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আরিফ উল্যাহ সরকার, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ মাহবুবুর রহমান সেলিম, আতিকুর রহমান, অ্যাড. মহসিন মিয়া মানিক, শাহআলম সিদ্দিকী, ছেঙ্গারচর পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. ছাত্তার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক মমিনুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. শাহআলম, ৮নং ওয়ার্ড সহায়ক সদস্য মফিজুল শিকদার মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সজিব চন্দ্র দাস।
শেখ হাসিনার অর্জন বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সিট মহলের ৭০ বছরের সমস্যা জননেত্রী শেখ হাসিনা সমাধান করেছেন। ওখানে ৩১ বর্গ কিলোমিটার আমরা বেশি পেয়েছি। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে থাকুন। দেশকে আরো এগিয়ে নিয়ে যান। নির্বাচন আসছে দেশে নানা জটিলতা সৃষ্টি হবে কিন্তু আপনাদের সজাক দৃষ্টি রাখতে হবে। ধর্মীয় উস্কানী হতেপারে কিন্তু বিভ্রান্ত হওয়া চলবেনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক এমদাদুল হক মানিক, সাবেক মন্ত্রীপুত্র আনিছুল হক, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, ব্যারিস্টার জুয়েল সরকার, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, শাখাওয়াত হোসেন সরকার মুকুল, ফেরদাউস আলম সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী, শরীফ উল্যাহ সরকার, গ্রন্থনা সম্পাদক মিয়া আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবুসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
০৫ সেপ্টেম্বর, ২০২২।
