মনিরুল ইসলাম মনির
এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে। কিন্তু কলেজের এখন স্বীকৃতি, এমপিও নেই। এখন পায়নি একাডেমিক ভবন। স্কুল ভবনের চলে কলেজের লেখাপড়া।
ভবন সংকটে পড়েছে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। পর্যাপ্ত ক্লাস রুম না থাকায় পাঠদানে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষকদের।
২০১৫ সালে কলেজ শাখা চালু হয়। এবারের এইচএসসি পরীক্ষাসহ তৃতীয়বারের মতো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। গত দু’বারের ফলাফলও ছিল সন্তোষজনক। এবার করেছে শতভাগ পাস। ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ‘এ’ গ্রেড পেয়েছে ১১ জন, ‘এ’ মাইনাস পেয়েছে ১১ জন ও ‘বি’ গ্রেড পেয়েছে ৬ জন।
শিক্ষার্থীরা ভালো ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের শিক্ষকদের আন্তরিক ও নিয়মিক ক্লাশ করানোসহ সঠিক তদারকির কারণের শতভাগ ফলাফল করা সম্ভব হয়েছে বলে জানান।
শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষকরাও খুশি। তাঁরা বলেন, ছাত্র-ছাত্রীদের অধ্যাবসায় ও কলেজের নিয়ম-কানুন সঠিকভাবে মেনে লেখা-পড়া করায় এ ভালো ফল হয়েছে। ভবিষ্যতেও এ ফল ধরে রেখে গুণগত মান বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হাই বলেন, এই প্রতিষ্ঠানের সব পরীক্ষার ফলাফল সন্তোষজনক। কিন্তু ভবন ও ক্লাসরুম সংকট না থাকলে পরীক্ষার ফলাফল আরও ভাল হতো। পর্যাপ্ত ক্লাসরুম না থাকায় পাঠদানে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। কলেজ শাখার এখনো স্বীকৃতি ও এমপিও হয়নি। কুমিল্লা শিক্ষা বোর্ড আমাদের ফলাফল পর্যালোচনা করে স্বীকৃতি প্রদান করলে পরবর্তীতে এমপিও করার জন্য চেষ্টা করা হবে। বিশেষ করে একাডেমিক ভবনের অভাবে স্কুল কক্ষেই ক্লাশ নিতে হচ্ছে।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- জীবগাঁও জেনারেল হক হাই স্কুল এন্ড কলেজে পর্যাপ্ত ক্লাস রুম না থাকায় পাঠদান ব্যাহত
