ডা. দীপু মনি আজ চাঁদপুর আসছেন

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন। তিনি আজ রোববার সকাল ৭টা ২০ মিনিটে চাঁদপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বেলা ১২টায় জেএম সেনগুপ্ত রোড কদমতলাস্থ চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করনে।
কাল সোমবার সকাল ১০টায় জেএম সেনগুপ্ত রোড কদমতলাস্থ চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করনে। মঙ্গলবার সকাল ১০টায় জেএম সেনগুপ্ত রোড কদমতলাস্থ চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করনে। বুধবার বেলা ১২টায় নৌ-পথে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।