বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা বিনির্মাণে শ্রমিক লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আলহাজ ওচমান গনি পাটওয়ারী

স্টাফ রিপোর্র্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে দেশে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। এ কথা প্রতিষ্ঠিত হয়েছে যে, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে উন্নতি। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। জনগণ সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে। এখন প্রয়োজন এই সুফলের কথা জনগণকে স্মরণ করিয়ে দেয়া। সরকারের উন্নয়নের তথ্য ঘরে ঘরে পৌঁছে দিন। এতে জনগণ আরো বেশি উপকৃত হবে। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন ব্যাপকভাবে তরান্বিত হয়। এই কথা জনগণকে বোঝাতে হবে। সরকারের উন্নয়ন নিয়ে কেউ যাতে অপপ্রচার করতে না পারে সে জন্যই উন্নয়নের প্রকৃত চিত্র ঘরে ঘরে তুল ধরতে হবে।
তিনি বলেন, জাতির পিতার বিশ্বাস ও আস্থার সংগঠন শ্রমিক লীগ এবং ছাত্রলীগ। জাতির পিতার স্বপ্নের বাংলা বিনির্মাণে শ্রমিক লীগসহ বৃহত্তর আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি গতকাল শনিবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতলব দক্ষিণ উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম গিয়াসউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল। সভা পরিচালনা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুধিষ্ঠি শীল।
আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ কঁচি, পৌর ছাত্রলীগের সভাপতি কাইয়ুম ফরাজী। ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রমের কলাদীস্থ বাসায় ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।