আহসান হাবীব সুমন
কচুয়ায় দীর্ঘ ১০ বছর পর বিএনপির প্রধান অফিসের তালা খোলা হল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় হাই-কমান্ডের নির্দেশে গতকাল রোববার কচুয়া পৌর বাজারের প্রধান সড়কে অবস্থিত উপজেলা জাতীয়তাবাদী দল ও অংগ সংগঠনের প্রধান কার্যালয়ের তালা খুলে দেয়া হয়।
গত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির অফিসটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১০ বছর পর তালা খুলে পরিস্কার-পরিচ্ছন্ন করে দলীয় কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
কচুয়া উপজেলা বিএনপি অফিসের তালা খুলে দেয়ার ফলে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
