দূরীভূূত হবে সকল অপশক্তি, বিনাশ হবে কুসংস্কার : এমএ কুদ্দুস


মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ স্বাগত জানিয়ে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বটমূলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত রোববার সকালে বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহন করেন, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা এমএ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার, সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়া, মোজাম্মেল হক, অলি উল্যা, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক জি. এম ফারুক প্রমুখ।
শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন ঢংয়ে, রং বেরংয়ের পোষাক পরে অংশ গ্রহন করে।
উপজেলার বটতলায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা এমএ কুদ্দুস। তিনি বলেন, নববর্ষের নতুন সূর্যের আলোয় আলোকিত হবো অন্ধকারময় মানুষের মন। দূরীভূত হবে সকল অপশক্তি। বিনাশ হবে কুসংস্কার। আগামীর বাংলাদেশ হবে আরো বেশি আলোকিত বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর নেতৃৃত্বে। বাঙালির সকল ঐক্যবদ্ধ শক্তিতে সকল অপশক্তিকে পরাভূত করে বাংলাদেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আরো বেশি এগিয়ে যাবে আমার বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে। নতুন বাংলা বছরে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল বাঙ্গালির সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করি। আরো প্রত্যাশা করি হিংসা, বিদ্বেষ, বিভেদ ও হানাহানি পরিহার করে বাংলাদেশটা পরিণত হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ও সুন্দর মানুষের দেশে।
ইউএনও শারমিন আক্তার বলেন, আলোর প্লাবনে উদ্ভাসিত হলো নতুন বছর ১৪২৬। আনন্দে বিস্ময়ে আমাদের হৃদয় পূর্ণ হয়ে উঠুক। নতুন আশা, জীবনের নতুন আকাঙ্খা নিয়ে আসুক। নতুন বছরের কাছে এই প্রত্যাশা করি। নতুন প্রেরণায় শপথ নেয়ার দিন। অনেক শান্তির ¯্রােতধারা একটি স্বপ্নময় সাল নতুন বছর। নতুন বছরে আনন্দে বিস্ময়ে আমাদের হৃদয় পূর্ণ হয়ে উঠুক এই প্রত্যাশা।
সহকারি কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ বলেন, পুরনো দিনের জঞ্জাল সব ভুলে গিয়ে নতুন বছরের অপার সম্ভাবনা নিয়ে এসেছে নতুন বছর। এসময় আমাদের সবার হৃদয় পারস্পরিক শ্রদ্ধাবোধে ভরে উঠুক, আসুক পরিপূর্ণ স্বস্তি। শান্তি ও সহিষ্ণুতা, আন্তরিক প্রসন্নতা, সৌহার্দপূর্ণ ঐক্য আর সমন্বয়ের প্রতিজ্ঞায় উদ্বুদ্ধ হোক সবার জীবন। নতুন আকাঙ্খায় উদ্বুদ্ধ হোক এই প্রত্যাশা নতুন বছরে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মুছাদ্দেক হোসেন মুরাদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন সরকার, এখলাসপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রেহান উদ্দিন, সাবেক ছাত্রনেতা আল মাহমুদ টিটু মোল্লা, মাহবুব হোসেন বাবু প্রমুখ।