ফরিদগঞ্জে মাদকসেবী দু’গ্রুপের সংঘর্ষে তিন যুবককে ছুরিকাঘাত


ফরিদগঞ্জ ব্যুারো
ফরিদগঞ্জে মাদক সেবনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতের শিকার হয়েছে ৩ যুবক। আহতের মধ্যে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় সোহেল (২৮) ও আলী আশরাফ সবুজ (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর আহত নাজমুল হোসেন (২৫) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়–য়া গ্রামে রোববার রাতে ঘটেছে।
আহতদের পরিবার ও স্থানীয়রা জানায়, রামপুর পূর্ব বাজারের স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবকদের মধ্যে পূর্ব লাড়–য়া গ্রামে কাজী বাড়ির কাছে সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয় রাসেল ও ইয়াছিন ও রানার সাথে অপর গ্রæপ সোহেল এবং নাজমুল হোসেন ও সবুজের সাথে মাদক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হামলায় ছুরিকাঘাতের শিকার হয় সোহেল এবং নাজমুল হোসেন ও সবুজের। এতে উল্লেখিতরা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আহতদেরকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু পাটওয়ারী জানায়, এলাকায় মাদক সেবী ও ব্যবসায়ীর সংখ্যা বেড়ে গেছে। আমার ছেলে আলী আশরাফ সবুজসহ লোকজন মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রি করতে বাঁধা দিতে গিলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে থানায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান।
এদিকে স্থানীয় লোকজন জানায়, মাদকের কারণে আমাদের এলাকায় অস্থিরতা বিরাজ করছে। যার কারণে আমাদের এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে। তারা প্রকৃত ঘটনা বের করে পুলিশকে কঠোর ব্যবস্থার নেওয়ার দাবী করেন।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, ঘটনার বিষয়ে সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তিনি বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এই সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।