প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় পত্রিকা ‘দৈনিক দেশ রূপান্তর’-এ চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক তালহা জুবায়ের। গতকাল মঙ্গলবার দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব স্বাক্ষরিত নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি।
তালহা জুবায়ের দেশের জনপ্রিয় স্যাটেলাইট নিউজ চ্যানেল ‘ডিবিসি নিউজ’ এর সূচনালগ্ন থেকে চাঁদপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি চাঁদপুর জেলার শীর্ষ পত্রিকা ‘দৈনিক চাঁদপুর প্রবাহ’ এর বিশেষ প্রতিবেদক হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করছেন।
সাংবাদিক তালহা জুবায়ের বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামে সদস্য হিসেবে রয়েছেন।
পেশাগত কাজে সহযোগিতা করার জন্যে তালহা জুবায়ের চাঁদপুর জেলা ও উপজেলার সব সহকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ সবার কাছে অনুরোধ জানিয়েছেন।
