এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে

কচুয়া ব্যুরো
নিন্দপুর এমকে আলমগীর স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে স্কুল এন্ড কলেজ মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুবুর রহমান চুন্নুর সভাপ্রধানে ও শিক্ষক আলহাজ মাওলানা আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবীবুর রহমান সেলিম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মিলাদ মাহফিল শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা আহম্মদ উল্লাহ।
