ফরিদগঞ্জ ব্যুারো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নের ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে বিএমএ চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশীদ সাগরের ব্যক্তিগত উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কেক কাটার আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি নিজেই এই কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান হাসান আব্দুল হাই, উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির বৈদ্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের নেতা আরিফুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল হোসেন, পৌর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সাখাওয়াত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলী আক্কাস, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রুবাইয়েত প্রমুখ।
উল্লেখ্য, ৬ জন ডাক্তার দিনব্যাপী গরিব ও অসহায় রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
২৯ সেপ্টেম্বর, ২০২০।
