প্রবাসী ব্যবসায়ী ফারুক মোল্লা রিপনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও মোল্লা ডেভেলপমেন্ট গ্রুপের চেয়ারম্যান আলহাজ ফারুক মোল্লা রিপনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মো. শহিদ মোল্লা, ইউপি সদস্য আব্দুর রশিদ মেম্বার ও শাকিল মোল্লার সার্বিক ব্যবস্থাপনা এই ত্রাণ বিতরণ করা হয়।
বিশ্বব্যাপী মহামারী করোনা সংক্রমনে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নসহ আসপাশের বিভিন্ন ইউনিয়নের করোনাভাইরাসে কর্মহীন হয়ে পরা অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রীসহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা।
ইতোপূর্বে ফারুক মোল্লা রিপন করোনা ভাইরাসের কারণে তার মালিকানাধীন ঢাকা, চাঁদপুর ও হাজীগঞ্জ একাধিক বাড়ির ভাড়াটিয়াদের এপ্রিল মাসের বাড়ি ভাড়া মওকুফ করে দিয়েছেন।
তিনি মুঠোফোনে এই প্রতিনিধিকে জানান, করোনা ভাইরাস সংক্রমনে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হচ্ছে। তাই দেশে এবং প্রবাসে আমার অবস্থান থেকে সর্বোচ্চ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

১১ মে, ২০২০।