ফরাজীকান্দিতে খাঁন পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ

মনিরুল ইসলাম মনির
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খাঁন নিখিল ও তাঁর পরিবার বর্গের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী, দুঃস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (১ মে) সকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ৭ শতাধিক পরিবারেরর মাঝে খান পরিবারের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খান পরিবারের পক্ষে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, শিল্পপতি গোলাম রাব্বানী পাপ্পু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা আবদুল হাকিম তানভীর, জেলা যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগ নেতা মোশারফ হোসেন মন্টু, অহিদুজ্জামান মুকুল পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা মানসুর আহমেদ, সফিকুর রহমান, ইউপি সদস্য মাহবুব আলম মিষ্টার, সফিকুল ইসলাম পাটোয়ারী, নাসির উদ্দিন মুন্সি, সালাউদ্দিন, খাজা আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম গাজী, ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা তাহসিন আহমেদ, নোমান দেওয়ান, ছোটন গাজী, ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া যুবলীগের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খাঁন নিখিলের পক্ষ থেকে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার, হাসপাতাল, থানা, সাংবাদিক ও মৃত ব্যক্তির দাফন কাজে নিয়োজিতদের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

০১ মে, ২০২০।