ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

জীবন ও সম্পদ রক্ষায় দুর্যোগ মোকাবেলায় সচেতন হওয়ার বিকল্প নেই ……..মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ ব্যুরো
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার উপজেলার গুপ্টি পূর্ব
ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মুম্মদ শফিকুর রহমান বলেন, ১৯৯১ সালে বিএনপির যখন ক্ষমতায় ছিল, সেই সময় ঘূর্ণিঝড়ে লাখ-লাখ মানুষের প্রাণহানী হয়েছে। ওই সময়ের সরকারে ভূমিকা ও মানুষের সচেতনার অভাবে এতা প্রাণহানী ঘটেছে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুরো ব্যবস্থাটাকেই আধুনিকায়ন ও পরিবর্তন করেছেন। যার ফলে এখন আর আমরা দুর্যোগ আসলে ভয় পাই না। আমরা সাহসের সাথে মোকাবেলা করি। গত এক দশকে দেশের উপর দিয়ে নানা দুর্যোগ বয়ে গেলেও বলতে গেলে আমরা সাফল্যের সাথে মোকাবেলা করতে পেরেছি। এর একমাত্র কারণ সরকারের বিচক্ষণতা ও আমাদের মধ্যকার সচেতনতা বৃদ্ধি। সরকার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও দুুর্যোগ সহনীয় ঘর তৈরি করছেন। আজ প্রধানমন্ত্রী যা উদ্বোধন করেছেন। তারপরও আমাদের নিজেদের জীবন ও সম্পদ রক্ষায় দুর্যোগ মোকাবেলায় সচেতন হওয়ার বিকল্প নেই। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান
অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ, ডিআরও কে ডি এম জাকির, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আওরঙ্গজেব, গল্লাক আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম চৌধুরী, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, আওয়ামী লীগ নেতা খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন, আল আমিন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।

১৪ অক্টোবর, ২০১৯।