
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দায়চারা গ্রামের খান বাড়ি নিবাসি মো. আমির হোসেন খান গতকাল শনিবার ভোর সোয়া ৫টা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালি¬লাহি——–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আছর পশ্চিম দায়চারা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাযায় হাজারো মানুষের উপস্থিতিতে মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে যান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমাজসেবক ডা. মো. রোবায়েদ হোসেন। উপস্থিত ছিলেন পাইকপাড়া দক্ষিণ ইউপির চেয়ারম্যান মো. শওকত আলী, সাবেক চেয়ারম্যান মো. রমজান আলী খাঁন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মো. আলীম আজম রেজা, সমাজসেবক মো. সেলিম খান, মো. ফারুক খান, রমজান আলী লিটনসহ গণমাধ্যমের কর্মী ও বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিবর্গ।
