ফরিদগঞ্জে ‘রা-রাজ পাওয়ার হোয়াইট’ এর ইফতার ও দোয়া


রুহুল আমিন খান স্বপন
প্রথমবারের মতো আজরার মাল্টিপ্রোডাক্টস কোম্পনীর রা-রাজ পাওয়ার হোয়াইটের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ফরিদগঞ্জ শাহীবাজার হায়দার ভবনে আয়োজিত অনুষ্ঠানে কোম্পনীর ম্যানেজার মো. আব্দুস সামাদ মিজির সভাপতিত্বে এবং ম্যাকেটিং ম্যানেজার মো. সেলিম খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শেখ হোসেন আহম্মদ রাজন।
তিনি বলেন, আমাদের পণ্য গুণগত মান ১০০% বিজ্ঞানসম্মত ও বিএসটিআই অনুমোদিত। হাঁটি হাঁটি পা-পা করে অগ্রসর হচ্ছে। গুণগত মান বজায় রেখে সারা বাংলাদেশে আমাদের পণ্য ভোক্তাদের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পনীর ডিরেক্টর মো. রায়হানুল কবির, ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা, ম্যাকেটিং এক্সিকিউটিভ মো. সোহাগ হোসেন, মো. খোরশেদ আলম, মো. আসিফ হোসেন, মো. রনি হোসেন, মো. মোস্তফা শেখ প্রমুখ।
ইফতারের আগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন মাও. মো. আবু মূসা এবং মোনাজাত করেন হুসাইন মো. নূর আলম।
মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।