ফরিদগঞ্জে আ.লীগের প্রস্তুতি সভা

ফরিদগঞ্জ ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতি সভা করেছে। মঙ্গলবার (১৫ জুন) সকালে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদুল্লাহ তপদার, সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যা, আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, অহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. হারুনুর রশিদ, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, নির্বাহী কমিটির সদস্য হাসান আব্দুল হাই, মো. শাহআলম, আবু তালেব সর্দার, কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার পাটওয়ারী, সম্পাদক সফর আলী প্রমুখ।

১৬ জুন, ২০২১।