সংসদে শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি উত্থাপনে
বিশেষ প্রতিনিধি
বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি সংসদে উত্থাপন করতে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম বরাবরে স্মারকলিপি প্রদানের প্রস্তুতি সভা করেছে হাজীগঞ্জ বেসরকারি শিক্ষক কর্মচারী পরিষদ (বেশিকপ)।
মঙ্গলবার (১৫ জুন) সকালে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বেসরকারি কলেজ শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহজাহরুল কবির।
সভায় বেসরকারি শিক্ষক কর্মচারী পরিষদ হাজীগঞ্জের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির হাজীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটওয়ারী, যুগ্ম-আহবায়ক বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান এবং সদস্য সচিব হাজীগঞ্জ পাইলট বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনকে মনোনীত করা হয়।
প্রস্তুতি সভায় হাজীগঞ্জ স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত থেকে সর্বসম্মতিতে কার্যকরী সদস্য হিসেবে বাকশিসের সভাপতি দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল কবির, হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান, জমিয়াতুল মোদারেসিমের হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান, বেবাশিপো’র সভাপতি নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখা সভাপতি ও মেনাপুর পীর বাদশাহ্ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির হোসেন, বাকশিশের সাধারণ সম্পাদক ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধূরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. এবারত উল্লাহ্ মানিক, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক ও বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটওয়ারী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. সেলিম পাটওয়ারী, বেসিকপ’র সমন্বয়ক ও সুহিলপুর এবিএস ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহকারী অধ্যাপক এস এম চিশতী।
এছাড়া বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি, বাংলাদেশ জমিয়তুল মোদাররেছিন, বাংলাদেশ মাদরাসা ও জেনারেল শিক্ষক এসোসিয়েশন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বেসরকারি শিক্ষক কর্মচারী পরিষদ (বেশিকপ) সংগঠনের নেতারা স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষক ও কর্মচারীদের আসন্ন ঈদুল আজহায় শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি সংসদে উত্থাপনের জন্য চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির দৃষ্টি আকর্ষণ করেন এবং তাঁর বরাবর স্মারকলিপি প্রদানের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
১৬ জুন, ২০২১।
