নবী নোমান
করোনা মহামারির জন্য ২০২০ সালের এইচএসসি পরীক্ষা না হওয়ায় সারা দেশের মতো ফরিদগঞ্জেও কোন পরীক্ষার্থী ফেল নেই। বরং
সবাই পাস। গত শনিবার কুমিল্লা বোর্ডের ফলাফল ঘোষণা মতে ফরিদগঞ্জ উপজেলার ৬টি কলেজে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যিক বিভাগের ১৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই তাদের গ্রেড অনুযায়ী পাস করেছে। তার মানে ১৪৬৯ শিক্ষার্থীর মধ্যে সবাই পাস।
বিভিন্ন কলেজের তথ্যমতে, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে বিজ্ঞানে ৮৩, মানবিকে ৯৯ ও বাণিজ্য বিভাগে ১১৭ জন। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজে বিজ্ঞানে ২০৯, মানবিকে ১৬৬ ও বাণিজ্য বিভাগে ১৪৭ জন। চান্দ্রা কলেজে বিজ্ঞানে ১৫, মানবিকে ৩৬ ও বাণিজ্য বিভাগে ৯৬ জন। গল্লাক নোয়াব আলী কলেজে বিজ্ঞানে ৫৮, মানবিকে ১০৮ ও বাণিজ্য বিভাগে ১০৫ জন। চির্কা চাঁদপুর কলেজে বিজ্ঞানে ১৫, মানবিকে ৩৬ ও বাণিজ্য বিভাগে ৯৬ জন এবং কালিরবাজার কলেজে মোট ১১০ জন শিক্ষার্থী অটো পাস করেছে।
০১ ফেব্রুয়ারি, ২০২১।
