ফরিদগঞ্জে দু’তরুণীর আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলায় পরিবারের সাথে অভিমান করে দু’তরুণী আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তাদের হাসপাতালে এনে ভর্তি করা হয়।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার হাসা গ্রামের মৃধা বড়ির মনির হোসেন মৃধার মেয়ে মিতু আক্তার (১৬) কে তার মা পড়ালেখার জন্য ডাক দেয়। এছাড়া মিতু নবম শ্রেণিতে পড়ালেখা করলেও প্রেমে জড়িয়ে পরে। সেজন্য তাকে তার মা বকা-ঝকা করে। পরিবারের সাথে অভিমান করে মিতু ক্ষেতের পোকা মারার ঔষধ খেয়ে আত্মহত্যার ব্যর্থ চেষ্টা চালায়।
অপরদিকে একই উপজেলার শ্রীকালিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে তাহমিনা আক্তার (১৮) মায়ের সাথে অভিমান কররে অতিরিক্ত মাত্রায় ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে তার মা ও আত্মীয়-স্বজন সন্ধ্যা ৭টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।