ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও পশ্চিম একলাশপুর গাজী বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ গাজী পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।
গত শুক্রবার দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে উঠিয়ে ফরিদগঞ্জ ডায়াবেটিক হসপিটালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের ধারণা সোহাগ গাজী হয়তোবা পুকুরের ঘাটে পা পিছলে পড়ে পানিতে তার দম বন্ধ হয়ে মৃত্যু হয়।
১৯ সেপ্টেম্বর, ২০২১।
