ফরিদগঞ্জ ব্যুরো
অর্থের অভাবে ঘর টিনের চাল লাগাতে না পারা এক নারীকে ফরিদগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ঘরের চালের জন্য ঢেউ টিন তুলে দিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। মঙ্গলবার (১৪ জুন) সকালে কেরোয়া এলাকার এক গৃহবধূর কাছে ঢেউটিন হস্তান্তরকালে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র আ. মন্নান পরান, জাহিদ হোসেন, সাজ্জাদ হোসেন, আমিন মিজি, পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ।
এসময় মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমাদের সবার দায়িত্ব জনগণের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ববোধ থেকেই আমি পৌরসভার পক্ষ থেকে এই গৃহবধূকে তাৎক্ষণিক ঘরের চালের জন্য প্রয়োজন মাফিক ঢেউটিন তুলে দিলাম। আমাদের সাধ আছে, কিন্তু সামর্থ নেই। তবে তারই মধ্যেও চেষ্টা করে যাচ্ছি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
১৫ জুন, ২০২২।
