মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ৬৪ কিলোমিটার বেষ্টিত মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেচ প্রকল্পের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এ সময় সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধানসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে এমএ কুদ্দুস বলেন, যারা বেড়িবাঁধের পাশে বা বাঁধের উপর অবস্থান করেন তারা যেকোনো ঝুকিপূর্ণ স্থান দেখলে দ্রুত মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় প্রশাসন ও স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে যোগাযোগ করবেন।
দয়া করে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকবেন। জরুরি যোগাযোগের জন্য যারা বেড়িবাঁধের পাশে বা বাঁধের উপর অবস্থান করবেন তারা নিচের নম্বরে দ্রুত জানাবেন।
জরুরি যোগাযোগের জন্য- এমএ কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান ০১৭১৫৪৯৭৯৯৭; সরকার মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ০১৮১৮০১০৫১৭; চিফ ইঞ্জিনিয়ার, কুমিল্লা ০১৯৭১৬৭৪৩৮৪; ইউএনও, মতলব উত্তর ০১৭১১৭০১৭৫৭; এক্স-ইএন, মেঘনা ধনাগোদা প্রকল্প ০১৭৩১৮০৮৪০৮; তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মেঘনা ধনাগোদা প্রকল্প ০১৩১৮২৩৫৯৪৯; মো. আবুল খায়ের, সিএ, উপজেলা চেয়ারম্যান অফিস ০১৮৩০০১১০২০; মো. আমিনুল ইসলাম, সিএ, উপজেলা নির্বাহী অফিস ০১৮১৮৯৩৩৩৭১।
০৯ আগস্ট, ২০২০।