ফরিদগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে ইমামুল হক শাকিল (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শাকিল উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের দেওয়ান বাড়ির মৃত আনসার খানের ছেলে।
জানা যায়, পরিবারের সবার সাথে সোমবার এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে গিয়েছিল শাকিল। দাওয়াত খেয়ে পরিবারের সবাইকে আত্মীয়ের বাড়িতে রেখে শাকিল নিজ বাড়িতে চলে আসে। এরপর সন্ধ্যার পর পরিবারের লোকজন বাড়িতে এসে ঘরে প্রবেশ করে শাকিলকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, শাকিলের সাথে পাশর্^বর্তী বাড়ির একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে বলে স্থানীয়দের কাছে এমন গুঞ্জন রয়েছে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে সোমবার রাতে লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
১০ মার্চ, ২০২১।