ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা গত শনিবার বিকালে ফরিদগঞ্জ এআর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ফরিদগঞ্জ পৌরসভা ও রূপসা দক্ষিণ ইউপি একাদশের মধ্যে উত্তেজনামূলক খেলার দ্বিতীয় অংশে পৌরসভা একাদশের তরিকুল ডি-বক্সের কিকে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে পৌরসভা একাদশ।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, মাজুদা বেগম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর শহিদুল্লাহ তফদার, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।

১৬ সেপ্টেম্বর, ২০১৯।