মতলব উত্তরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের পুরস্কার বিতরণ


গ্রাম-গঞ্জের ট্যালেন্ট খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে ধরবে এ টুর্নামেন্ট
…… নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ঘনিয়ার পাড়ে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭ বালক)-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। গত শনিবার বিকেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার এবং পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ। ফাইনাল খেলায় ষাটনল ইউনিয়ন পরিষদ দল ২-০ গোলে এখলাছপুর ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা একটা অ্যাম্বাসেডর। বাংলাদেশের নাম যারা আগে তেমনভাবে শুনে নাই, কিন্তু তারা বঙ্গবন্ধুর নাম শুনেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি খেলাধুলা মানুষকে সুন্দর রাখে।
তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের খেলাধুলাতেও এগিয়ে থাকতে হবে। সেই কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপের উদ্দেশ্য যেন আমাদের তৃণমূল থেকে গ্রাম-গঞ্জ থেকে নতুন প্রজন্মের মেধাকে তুলে নিয়ে এনে জাতীয় পর্যায়ে তুলে ধরা। আশা করি আমরা আন্তর্জাতিক পর্যায়েও ক্রিকেটের মতো ফুটবলসহ অন্যান্য খেলাতেও দাঁড়াবো।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ষাটনল ইউনিয়ন চেয়ারম্যান শরীফ উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ আল-মাহমুদ টিটু মোল্লা, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, অ্যাড. জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

১৬ সেপ্টেম্বর, ২০১৯।