ফরিদগঞ্জ ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আজিজুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী যুবদল হলো বিএনপি অন্যতম বড় শক্তি। যে কোন আন্দোলন সংগ্রামে তারা তাদের রক্ত দিতে দ্বিধা করে না। যার উদহারণ ২০১৩ সালের ২৫ অক্টোবর ফরিদগঞ্জে পুলিশ ও সরকারি দলের গুলিতে নিহত ফরিদগঞ্জ উপজেলা যুবদলের ৩ জন কর্মী। সেইদিন গুলিবিদ্ধ যুবদলের আরেক কর্মী আজকের এই সভায় উপস্থিত তারেক, যে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। কিন্তু দুঃখের বিষয় ফরিদগঞ্জ বিএনপি সাথে সাথে যুবদল নিয়েও ষড়যন্ত্র চলছে। কিন্তু বিএনপির মতো যুবদলের হাজারো নেতাকর্মী সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে বিএনপির চেয়ারপার্সন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে আন্দোলনের জন্য প্রস্তুত।
পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলীর পরিচালনায় হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ভিপি জাকির হোসেন, ভিপি শাহআলম মুকুল, সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সম্পাদক সাহাবুদ্দিন বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মাহমুদ, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাজু পাটওয়ারী, যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফারুক খান, এম এম টুটুল পাটওয়ারী, জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান, পেয়ার আহাম্মদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান, তাঁতী দলের আহ্বায়ক জিএস মমিন, ছাত্রদল নেতা শাওন পাঠান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, পৌর বিএনপির সাখাওয়াত হোসেন বাবুল, জাকির পাটওয়ারী, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মানিক মেম্বার, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. হান্নান প্রমুখ।
