মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রোববার বিকালে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হকের বাড়ির সামনের মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা সম্পন্ন হয়।
আলোচনা সভার আগে ব্যান্যার-ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানস্থলে আসেন নেতাকর্মীরা। এ সময় তাদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যাগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী মোহন, কেন্দ্রিয় ওলামা দলের সহ-সভাপতি অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা মাহমুদ হোসেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামি দিনের আন্দোলন-সংগ্রামে নিজেদের প্রস্তুত রাখতে হবে। তারা আরো বলেন, যেসব নেতৃবৃন্দ দলের দুঃসময়ে চেইন অব কমান্ড মেনে চলছেন, তারাই মূল্যায়িত হবেন।
উপজেলা যুবদলের সভাপতি আকতার হোসেন দুলালের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সায়েম মিয়াজীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান, এমএ রহিম পাটওয়ারী, আবু সুফিয়ান রানা, এম.এ নাফের শাহ, পৌর যুগ্ম-আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, নাজমূল আলম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, ইমাম হোসেন লিটন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম-আহ্বায়ক বিল্লাল পাটওয়ারী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবুল, সদস্য আ. হক মানিক, যুবনেতা মিজানুর রহমান সেলিম, জুলহাস চৌধুরী, গাজী গিয়াস উদ্দিন, নুরে আলম, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্র নেতা হাসান, হোসেন, ইকবাল, টগরসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবন্দ এবং কয়েক শতাধিক যুবদলের নেতাকর্মী ও সমর্থক।
